বছরের শেষ প্রান্তে এসে ভব এবার ঘোষণা দিলেন সেই গান ধরে একটি মিউজিক্যাল ফিল্ম প্রকাশের। যা প্রকাশ পাবে ২০২০ সালের প্রথম প্রহরে, অন্তর্জালে।
রাশেদ সাগরের গল্পে এটি নির্মাণ করেছেন শিল্পী নিজেই। শতাব্দী ভব ছাড়াও এতে অভিনয় করেছেন জামশেদ শামীম, স্বর্ণালী চৈতী, মুরাদ, রাশেদ সাগর প্রমুখ। তারও আগে গানটির নতুন সংগীতায়োজন করেছেন সুমন কল্যাণ।
গানটি সম্পর্কে তিনি বলেন, ‘বেশ কয়েক বছর আগেই গানটি শুনি, ভবর কাছে খালি গলায়। অদ্ভুত সুন্দর কথার জন্য গানটি আমার বরাবরই প্রিয় ছিল। তবে এবারের নতুন আয়োজনে গানটি একটি অন্য মাত্রা পেয়েছে বলেই আমার বিশ্বাস।’
শতাব্দী ভব বলেন, ‘দ্বাদশ ব্যক্তি গানটি এরইমধ্যে শ্রোতাপ্রিয়তা পেয়েছে। শ্রোতাদের একটা পূর্ণাঙ্গ ট্র্যাক উপহার দেওয়া সময়ের দাবি ছিল। সেই ভাবনা থেকেই গানটি নতুন করে রেকর্ড ও ভিজ্যুয়াল নির্মাণে কাজ শুরু করি। আগামী বছর যেহেতু ২০২০ সাল, সে কারণেই নতুন ভার্সনের নাম দিলাম টি-২০ ভার্সন। আশা রাখি দর্শক-শ্রোতারা ভালো কিছু পাবেন।’
২০১৩ সালে ‘দ্বাদশ ব্যক্তি’ গান নিয়ে শতাব্দী ভব এক গানের এক অ্যালবাম প্রকাশ করেছিলেন।