২৭ ডিসেম্বর ‘ঢাকা রক ফেস্ট’

নেমেসিস ব্যান্ডশীত মানেই কনসার্টের ধুম! এবার এতে সামিল হচ্ছে আন্ডারগ্রাউন্ড ব্যান্ডগুলো। শুরু হচ্ছে ‘ঢাকা রক ফেস্ট ২০১৯’।
আগামী ২৭ ডিসেম্বর রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা এক্সপো জোনে এটির আয়োজন করছে স্কাই ট্র্যাকার লিমিটেড। পৃষ্ঠপোষকতায় আছে গানবাংলা টিভি ও বাংলালিংক।

জানা যায়, এতে অংশ নেবে ব্যান্ড নেমেসিস, আর্বোভাইরাস, অ্যাভয়েডরাফা, পাওয়ারসার্জ, বে অব বেঙ্গল, ট্রেইনরেক, ওন্ড, কনক্লুশন ও সিন।
আয়োজক স্কাই ট্র্যাকার লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা দোজা আলম বলেন, ‘প্রথমবারের মতো আমরা আন্ডারগ্রাউন্ড ব্যান্ড নিয়ে এমন আয়োজন করছি। টিকিট বিক্রির দিক থেকে বেশ ভালো সাড়া পাচ্ছি।’
তিনি আরও জানান, দেশের তরুণদের চাহিদার কথা মাথায় রেখে বিভিন্ন অনুষ্ঠান আয়োজন করে আসছে তারা। তারই ধারাবাহিকতায় এ কনসার্ট।

জানা যায়, ২৭ ডিসেম্বর দুপুর ১২টায় ‘ঢাকা রক ফেস্ট ২০১৯’-এর গেট ওপেন হবে। অনুষ্ঠান চলবে দুপুর ২টা থেকে রাত ১০টা পর্যন্ত। টিকেটের দাম রাখা হয়েছে ২০০ টাকা।
‘ঢাকা রক ফেস্ট ২০১৯’র বিস্তারিত জানা যাবে এখানে- https://www.facebook.com/events/459650301362040/