বিষয়টি বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন ছবিটির পরিচালক হৃদি।
তিনি বললেন, ‘আমরা দীর্ঘদিন ধরে চলচ্চিত্রটি নিয়ে কাজ করছি। এতে পরীর প্রয়োজন ছিল। তাই তার সঙ্গে কথা বলে চরিত্রটি চূড়ান্ত করেছি। তার সঙ্গে থাকছেন দীপ।’
এ ছবি দিয়ে প্রথমবারের মতো জুটি বাঁধলেন তারা। আজ (৩ মার্চ) থেকে ঠাকুরগাঁওয়ে হবে এর শুটিং শুরু। ছোট একটা লটের কাজ সেখানে হবে।
মঞ্চনাটক নির্দেশনার পাশাপাশি নাটক ও টেলিফিল্ম তৈরি করে চলেছেন হৃদি। তার মেগাসিরিয়াল ‘আমাদের আনন্দবাড়ি’ ব্যাপক প্রশংসা পেয়েছেন। তার টেলিছবি ‘রাজকন্যা’, ধারাবাহিক নাটক 'ইকারুসের ডানা'ও সমাদৃত।
২০১৮-২০১৯ অর্থবছরে অনুদানের ছবি ‘১৯৭১ সেই সব দিন’ নির্মাণ করবে তিনি। এর আগে একই নামে নাটক তৈরি করেছিলেন এই তারকা।