সানি বলেন, ‘আমরা দু’জনেই সন্তান চাই। তবে তার জন্য ঠিক কোন সময়টা বেছে নেব তা ঠিক করে উঠতে পারছিলাম না। আমার শাশুড়ি গত সপ্তাহেই অনুযোগ করছিলেন যে, আমরা অনেক বেশি সময় নিচ্ছি। তিনি নাতি-নাতনির মুখ দেখতে চান।’
এ সময় নিজের দীর্ঘ ও সুখী দাম্পত্যের রহস্যও জানিয়ে দেন সানি। তিনি বলেন, ‘ড্যানিয়েল আমার সবচেয়ে ভালো বন্ধু। আমরা একসঙ্গে সবচেয়ে কঠিন আর সবচেয়ে সুন্দর সময় পাড় করেছি।আমি তার সঙ্গে যে কোন সমস্যা নিয়ে কথা বলতে পারি। তার ওপর সবসময় ভরসা রাখতে পারি, তা সে যে কোন সামান্য সমস্যাই হোক না কেন!’
তিনি আরও বলেন, ড্যানিয়েল সঙ্গে থাকলে তিনি সর্বদা চাপমুক্ত বোধ করেন। সানির ব্যক্তিগত ম্যানেজারের দায়িত্বও পালন করেন ড্যানিয়েল।
সূত্রঃডিএনএ
/ইউআর/এম/