ফারিয়ার ছবিতে খলনায়ক চমক এখানেই শেষ নয়। নতুন উপদান হলো অভিনেতা প্রদীপ রাওয়াত। আমির খানের ‘গজনি’ ছবির এই আলোচিত খলনায়ক প্রথমবারের মতো অভিনয় করতে যাচ্ছেন বাংলাদেশি কোনও ছবিতে। ১৭ ডিসেম্বর থেকে এ ছবির দ্বিতীয় অংশের শ্যুটিংয়ে ভারতের হায়দ্রাবাদের রামুজি ফিল্মসিটিতে অংশ নেবেন প্রদীপ।
সম্প্রতি কলকাতা থেকে ঢাকায় ফিরে এ বিষয়ে পরিচালক সৈকত নাসির বলেন, ‘ছবিটি অ্যাকশন ঘরানার। তবে বিষয়বস্তু- দেশপ্রেম। গল্প অনুযায়ী এতে বেশ ক’জন শক্তিশালী খলনায়ক দরকার। সে কারণেই আশুতোষ রানা এবং আশীষ বিদ্যার্থীর পর প্রদীপ রাওয়াতকে যুক্ত করলাম।’ আরও জানান, এ অভিনেতাকে ছবিতে দেখা যাবে একজন রাজনৈতীক নেতা হিসেবে।
‘গজনি’তে আমির খান-প্রদীপ রাওয়াতের অ্যাকশন ক্লিপ:
‘কয়লা’, ‘সরফরোশ’, ‘অগ্নিপথ’, ‘লগান’, ‘দিওয়ার’সহ বেশ কিছু আলোচিত বলিউড ছবিতে অভিনয় করেছেন প্রদীপ। শতাধিক তেলেগু ছবির এই অভিনেতা মুম্বাই, তামিল, ভোজপুরি, মালয়লামসহ ভারতের প্রায় সব ইন্ডাস্ট্রির ছবিতেই অভিনয় করেছেন। তবে টালিউড এবং ঢালিউডের ছবিতে এবারই প্রথম নাম লেখালেন তিনি।
‘হিরো ৪২০’ ছবির গল্পে ফারিয়াকে একজন বাঙালি মেয়ের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে। যার নাম রাই। অন্যদিকে তার বিপরীতে ওমকে দেখা যাবে কৃশ চরিত্রে। যৌথ প্রযোজনায় নির্মাণাধীন এ ছবিটি প্রযোজনা করছে বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়া এবং কলকাতার এসকে মুভিজ। পরিচালনা করছেন বাংলাদেশের সৈকত নাসির ও কলকাতার সুজিত মণ্ডল।
/এমএম/