পরিনীতি তার টুইটার পোস্টে লেখেন, “বন্ধুরা, আমি ‘সুলতান’ ছবিতে অভিনয় করছি না। সব রটনা আর জল্পনা কল্পনা ক্ষান্ত দিন। সময়মতো আমি আমার পরের ছবির নাম ঘোষণা করব।
পরিনীতি বলিউডে পদার্পণ করেন ২০১১ সালে। এরপর ২০১৪ সালে ‘কিল দিল’ এবং ‘ইশকজাদে’ ছবিতে অভিনয় করে জনপ্রিয়তা পান।
প্রসঙ্গত, আলি আব্বাস জাফর পরিচালিত সালমান খান ‘সুলতান’ ছবিতে এক কুস্তিগীরের ভূমিকায় অভিনয় করছেন। ইতোমধ্যে ছবিটির টিজার প্রকাশিত হয়েছে। তবে সালমানের বিপরীতে ঠিক কাকে পাওয়া যাচ্ছে- সেটি এখনও রহস্যই থেকে গেল।
/ইউআর/এমএম/