খালাস পেলেন সালমান খান

সালমান খানএকটি বড় ধরনের অপেক্ষার প্রহর শেষ হলো। বলিউড তারকা সালমান খানের বিরুদ্ধে আনা অনিচ্ছাকৃত খুনের মামলা খারিজ করে দিল ভারতের বোম্বের হাইকোর্ট ।

গত মে মাসে নিম্ন আদালত তাকে পাঁচ বছর কারাদণ্ড দিয়েছিল।

আদালত সরকারি কৌঁসুলিদের দেওয়া বিভিন্ন তথ্যপ্রমাণে সন্তুষ্ট না হয়ে মামলাটি খারিজ করে দেয়।  প্রত্যক্ষদর্শীদের তথ্যে পারস্পরিক অসঙ্গতির কথাও তুলে ধরেন আদালত। সবমিলে কোনও প্রত্যক্ষ ও যথাযথ প্রমাণের অভাবে মামলাটি খারিজ করে দেওয়ার কথা জানায় আদালত।

উল্লেখ্য, ২০০২ সালের ২৮ সেপ্টেম্বর মুম্বাইতে একরাতে ফুটপাতে ঘুমন্ত মানুষের উপর তার গাড়ি ঝাঁপিয়ে পড়ে। ঘটনায় একজন নিহত এবং বেশ ক`জন আহত হন।

সরকারি কৌঁসুলিরা অভিযোগ করেন সালামান নিজেই তখন গাড়িটি চালাচ্ছিলেন। তবে তিনি এই অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছিলেন।

 

/বিএ/এম/