ধারণা করা হয়, তিনি দেশের বাইরে আছেন। অভিযোগের পর থেকেই নিজের প্রযোজনা প্রতিষ্ঠানের কোনও কাজে তাকে আর দেখা যায়নি। তবে এবার করোনার কারণে সামনে এলেন তিনি। আবারও পাওয়া গেল প্রতিষ্ঠানের একটি কাজে।
জাজ তৈরি করেছে করোনা জয়ের গান ‘জিতবে আবার বাংলাদেশ’। মাহমুদুল ইমরান ও নদীর গাওয়া এর ভিডিওতে অংশ নিয়েছেন বিনোদন অঙ্গনের তারকারা। আর পুরো বিষয়টির পরিকল্পনায় আছেন আবদুল আজিজ।
প্রতিষ্ঠান থেকে তেমনটাই জানানো হয়েছে। তাদের ভিডিওটিতেও বিষয়টি তুলে ধরা হয়েছে।
জাজ জানায়, মহামারি করোনার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে আমাদের সবাইকে। এই যুদ্ধে আমরা সবাই যোদ্ধা—এই ভাবনা থেকেই ভিডিওটি নির্মাণ। জাজ মাল্টিমিডিয়া তার যাত্রার শুরু থেকেই পাশে ছিল বাঙালির প্রতিটা সময়ে। তাই এমন উৎসাহমূলক ভিডিও তৈরি করেছে বলে জানান তারা।
ভিডিওর গানটির কথা ও সুর করেছেন লিঙ্কন। এতে অংশ নিয়েছেন অভিনেতা ওমর সানী, অমিত হাসান, ফেরদৌস, শিপন, রোশান, গায়ক ইমরান, নায়িকা ববি, বাঁধন, পূজা চেরি, অধরা খান ও গায়িকা নদী। ভিডিওটিতে ব্যবহার করা হয়েছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যও। এটি পরিচালনায় আছেন শামীম আহমেদ রনী।
ভিডিও: