আগামী ২৭ ডিসেম্বর বলিউড অভিনেতা সালমান খানের জন্মদিন। প্রতিবছরের ন্যায় এবারও প্রিয় নায়কের জন্মদিনের জন্য অপেক্ষা করছেন ভক্তরা। তবে এবারের জন্মদিনটি কিছুটা ব্যতিক্রম। কারণ এবার সালমানের ৫০তম জন্মদিন।
সালমানের জীবনের হাফ সেঞ্চুরির দিনটিকে বিশেষভাবে পালনের উদ্যোগ নিয়েছে ইয়াশ রাজ ফিল্মস। এই দিনটিতে ‘সুলতান’ ছবির দ্বিতীয় টিজার প্রকাশের সিদ্ধান্ত নিয়েছে তারা। এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে বলিউড লাইফ ডটকম।
সম্প্রতি প্রকাশিত হয় ‘সুলতান’ ছবির প্রথম টিজার। প্রত্যাশিতভাবেই এটি লুফে নেন দর্শকরা। সিনেমায় একজন রেসলারের চরিত্রে অভিনয় করছেন সালমান। এই চরিত্রে অভিনয়ের জন্য ব্যাপক প্রশিক্ষণও নেন তিনি।
প্রথম ট্রেলার:
সূত্র: টাইমস অব ইন্ডিয়া।
/এমপি/এমএম/