তবে হঠাৎ সৃষ্ট হওয়া জটিলতায় সমাধান হিসেবে সামনে এসেছেন ছবিটির পরিচালক মোস্তাফিজুর রহমান মানিকের ‘অলটাইম ফেভারিট’ মাহিয়া মাহি।
অপু বিশ্বাসের পরিবর্তে যুক্ত করে নেন এই অগ্নিকন্যাকে। আর তার বিপরীতে থাকছেন নায়ক জিয়াউল রোশান।
অপুর বিদায় বলার পরের দিন অর্থাৎ গতকাল (১৯ আগস্ট) ছবিটির জন্য চুক্তিবদ্ধ হন তারা। এ সময় উপস্থিত ছিলেন এ ছবির সহ-প্রযোজক জেনিফার ফেরদৌস।
বিষয়টি নিয়ে নির্মাতা মোস্তাফিজুর রহমান মানিক বলেন, ‘ছবির কেন্দ্রীয় নারী চরিত্রে অপু বিশ্বাসের অভিনয় করার কথা ছিল। তার সঙ্গে আমাদের চুক্তিও হয়েছিল। কিন্তু তিনি সরে যাওয়ায় আমরা নতুন করে মাহিকে নিয়েছি। অপু যে চরিত্রে অভিনয় করার কথা ছিল, সেখানে এখন মাহিকে দেখা যাবে। পাশাপাশি আমরা করোনা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। আশা করছি সেপ্টেম্বর থেকে ছবির শুটিং শুরু করতে পারবো।’
‘আশীর্বাদ’ ছবিটি সরকারি অনুদানপ্রাপ্ত। প্রযোজনার পাশাপাশি এর কাহিনি ও চিত্রনাট্য করেছেন জেনিফার ফেরদৌস। সংলাপ লিখেছেন আব্দুল্লাহ জহির বাবু।