শেখ ফজলে নূর তাপসের নগর ভাবনা

Still1010_00003 (2)ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

দায়িত্ব নেওয়ার পর থেকেই তিনি বেশক’টি সিদ্ধান্ত ও উদ্যোগ নিয়ে আলোচনায় এসেছেন। শহরের উন্নয়ন ও নাগরিক সেবা বৃদ্ধির লক্ষ্যে কাজ করছেন প্রতিনিয়ত।
সেগুলোর ফলোআপ এবং শহরটিকে নিয়ে তার ভাবনা ও পরিকল্পনার কথা জানা যাবে একসঙ্গে। তাকে ঘিরে মাছরাঙা টেলিভিশন আয়োজন করেছে ‘নগর ভাবনা’ নামের একটি বিশেষ অনুষ্ঠান।
যেখানে সঞ্চালক ইবতিশাম নাসিম মৌয়ের মুখোমুখি হয়েছেন মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। সাক্ষাৎকারভিত্তিক এই অনুষ্ঠানে তিনি নগরের বিভিন্ন সংস্কার ও উন্নয়নে তার ভাবনার কথা শেয়ার করেছেন।
রবিবার (১১ অক্টোবর) রাত ১১টায় এই বিশেষ অনুষ্ঠানটি প্রচার হবে বলে জানিয়েছেন মাছরাঙা’র গণসংযোগ কর্মকর্তা রিয়াদ শিমুল।
অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন নিয়াজ মাহবুব।