‘যমজ ভূতের গল্প’ নামের পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রে চুক্তিবদ্ধ হলেন এই চিত্রনায়িকা। এর কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন তিনি। এতে তার সঙ্গে জুটি বাঁধবেন নবাগত মঈন খান।
নিজের গল্প ও চিত্রনাট্যে এটি নির্মাণ করবেন মিজানুর রহমান লাবু। প্রযোজনায় রুশদা ফিল্মস। আগামী ২৩ নভেম্বর গান দিয়ে শুটিং শুরু হতে যাচ্ছে সিনেমাটির।
এ প্রসঙ্গে মিজানুর রহমান লাবু বলেন, ‘ব্যতিক্রম একটি ছবি হতে যাচ্ছে এটি। আঁচল মিষ্টি মেয়ে। তার কাজের চিন্তা-ভাবনা ভালো লেগেছে। এক গল্পে অনেক চরিত্র থাকছে। ছবিটিতে চমক আছে। এটি নায়ক-নায়িকানির্ভর ছবি নয়।’
আঁচল বলেন, ‘ভূতের গল্পে এর আগে কাজ করা হয়নি। গল্পটা দারুণ, তাই প্রস্তাব পেতেই লুফে নিলাম। গল্পে নতুনত্ব আছে। এখন থেকে নিয়মিত চলচ্চিত্রে পাওয়া যাবে আমাকে। আর বিরতি নয়।’
এদিকে বিরতি থেকে ফিরেই আঁচল সম্প্রতি শেষ করেছেন ইয়াসির আরাফাত জুয়েল পরিচালিত ‘চিত্রকার’ ও মনতাজুর রহমান আকবরের ‘আয়না’ সিনেমার শুটিং।
আগামী ২৮ নভেম্বর অংশ নেবেন ফরিদুল হাসান পরিচালিত ‘কর্পোরেট’ নামের ওয়েব চলচ্চিত্রের শুটিংয়ে। মুক্তির অপেক্ষায় রয়েছে মিজানুর রহমান মিজান পরিচালিত ‘রাগী’ সিনেমাটি।