এগুলো হলো ‘মেকআপ’ ও ‘সাইকো’। ছবি দুটি পরিচালনা করেছেন অনন্য মামুন। আর প্রযোজনায় আছে সেলিব্রেটি প্রোডাকশন।
প্রযোজনা প্রতিষ্ঠানের ইউটিউব চ্যানেল এসেছে ‘মেকআপ’-এর ট্রেলার ও ‘সাইকো’র প্রথম গানের টিজার। গানটির শিরোনাম ‘তোর জন্য কত মায়া রে’। এতে হাজির হয়েছেন সিনেমার জুটি চিত্রনায়িকা পূজা চেরী ও চিত্রনায়ক রোশান।
এতে এভারেস্ট পর্বতের নিচে ও আশপাশের লোকেশনে মাইনাস তিন ডিগ্রি সেলসিয়াসে শুট করেছিলেন তারা।
এটি নিয়ে অনন্য মামুন বলেন, ‘মাইনাস ৩ ডিগ্রিতে আমরা শুটিং করেছি। পূজা-রোশান কী কষ্ট করেছে, আমি নিজে তার সাক্ষী। ছিল না কোনও রুম-হিটার, গরম পানির ব্যবস্থা।’
‘তোর জন্য কত মায়া রে’ শিরোনামের গানটি যৌথভাবে লিখেছেন কবির বকুল ও অনন্য মামুন। এতে কণ্ঠ দিয়েছেন ইমরান ও কণা। রোশান-পূজা ছাড়াও ছবিতে অভিনয় করেছেন শহিদুজ্জামান সেলিম, রোজী সিদ্দিকী প্রমুখ।
সাইকোর গান:
অন্যদিকে, ‘মেকআপ’-কেও বিগ বাজেটের ছবি বলছেন মামুন। মৌলিক গল্পের এই সিনেমার কাহিনি ও সংলাপ তারই করা। ছবিটির গল্প সিনেজগৎ নিয়ে। যেখানে রোশানও একজন চলচ্চিত্র শিল্পী। এ তারকা সিনেমাটি নিয়ে বলেন, ‘একেবারে মৌলিক গল্পের ছবি এটা। যিনি এটি দেখবেন তিনি তার জীবনের সঙ্গে মিল খুঁজে পাবেন। তাই এতে মনে রাখার মতো বিষয় রয়েছে।’
সিনেমাতে অন্যতম চরিত্র শাহবাজ খান হিসেবে অভিনয় করেছেন তারিক আনাম খান।
মেকআপ: