‘ভাবনা’য় হৃদয়-লিজা, নেপথ্যে প্রত্যয়

লিজা, প্রত্যয় ও হৃদয়সুরকার হৃদয় খানের সুর-সংগীতে ইতোমধ্যেই কণ্ঠ দিয়েছেন সানিয়া সুলতানা লিজা। তবে সহশিল্পী হিসেবে এবারই প্রথম দ্বৈত গাইলেন তারা।
শিরোনাম ‘ভাবনা’।
আজ (১৪ নভেম্বর) সন্ধ্যায় প্রকাশ হয়েছে এই জুটির গানটি। এসেছে হৃদয়ের ইউটিউব চ্যানেলেই। মজার বিষয় হলো, এর ক্যামেরার পেছনে ছিলেন হৃদয়ের ছোট ভাই প্রত্যয় খান।
গানটি প্রসঙ্গে লিজা বলেন, ‘হৃদয় খানের সুর-সংগীতে আলাদা একটা আমেজ আছে। ইতোমধ্যে গেয়েছিও। এবারই আমরা একসঙ্গে গাইলাম। দারুণ কথার একটি গান। সুর-সংগীতও চমৎকার হয়েছে। গানটি নিয়ে আমি বেশ আশাবাদী।’
গানটির কথা, সুর, সংগীত করেছেন হৃদয় নিজেই।
এদিকে প্রথমবারের মতো প্রত্যয়কেও ভাইয়ের গানে নতুন ভূমিকায় দেখা যাচ্ছে। বিষয়টি নিয়ে এই শিল্পী বললেন, ‌‘এটা আসলে ডিরেকশন বলা যাবে না। আমি শুধু ক্যামেরার পেছনে সিনেমাটোগ্রাফির কাজ করেছি। ডিরেকশনে ভাইয়াই ছিলেন। এর আগে অল্প বিস্তর ক্যামেরার পেছনে কাজ করলেও ভাইয়ার সঙ্গে এটাই প্রথমবার।’
জানান, বাসাতেই সেট তৈরি করে এর কাজ হয়েছে।
ভাবনা: