রবীন্দ্রসংগীত দিয়ে শেষ হলো সিনেমার শুটিং

গানের শুটিংচট্টগ্রামের সীতাকুণ্ডের বিভিন্ন স্থানে শুটিংয়ের মধ্য দিয়ে শেষ হলো ‘চিতকার’ ছবির কাজ।

এদিন (২১ নভেম্বর) ‘ভালোবেসে সখী’ নামের রবীন্দ্রসংগীতের দৃশ্য ধারণ করা হয়। যাতে অংশ নেন ছবির প্রধান দুই চরিত্র আঁচল আঁখি ও আদর আজাদ।
রবীন্দ্রসংগীতটির নতুন সংগীতায়োজন করেন পিন্টু ঘোষ ও রোকন ইমন। এতে কণ্ঠ দিয়েছেন শাদীদ আহমেদ অর্ণব।
‘চিতকার’ পরিচালক ইয়াসির আরাফাত জুয়েল বলেন, ‘গানটি নতুনভাবে কম্পোজিশন করে ব্যবহার করছি। এবং এর শুটিংয়ের মাধ্যমে ছবির কাজ শেষ করলাম।’

নায়ক আদর আজাদ বলেন, ‘গানটি খুব সুন্দর হয়েছে। এটাই যে ছবিটির শেষ শুটিং তা মনেই হয়নি। আশা করছি দর্শকরা ভালো কিছু দেখতে পারবেন।’
IMG-20201122-WA0004

ক্লিওপেট্রা ফিল্মস-এর প্রযোজনায় ও ইয়াসির আরাফাত জুয়েলের পরিচালনায় চলচ্চিত্রটিতে আঁচল-আজাদ ছাড়াও অভিনয় করেছেন শাহেদ আলী, তাজিয়াসহ অনেকে।
পরিচালক জানান, শিগগিরই সম্পাদনা শেষে জমা দেওয়া হবে সেন্সর বোর্ডে।