আবারও একসঙ্গে বাপ্পি-অধরা

বাপ্পি ও অধরাআবারও জুটি হয়ে পর্দায় আসছেন চিত্রনায়ক বাপ্পি চৌধুরী ও চিত্রনায়িকা অধরা খান। তাদের নতুন চলচ্চিত্রের নাম ‘গিভ অ্যান্ড টেক’।ছবিটির প্রমোশনাল পোস্টার
সাইকো থ্রিলিং গল্প নিয়ে তৈরি হয়েছে এই সিনেমাটি। অপূর্ব রানার পরিচালনায় আজ (১৪ ডিসেম্বর) থেকে রাজধানীর উত্তরায় এর শুটিং শুরু হয়েছে বলে বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন বাপ্পি ও অধরা।
অধরা বলেন, ‘‘গিভ অ্যান্ড টেক’ সিনেমাটি রোমান্টিক, সাইকো থ্রিলার ও অ্যাকশন ধাঁচের। এতে আমাকে খুব সহজ-সরল একটি মেয়ের চরিত্রে দর্শক দেখতে পাবেন। এই ছবির নায়ক ও পরিচালকের সঙ্গে আগেও কাজের অভিজ্ঞতা রয়েছে। সবকিছু মিলিয়ে সুন্দর একটি টিম। আশা করি দর্শকরা হতাশ হবেন না।’’
২০১৮ সালে চিত্রনায়ক বাপ্পির বিপরীতে ‘নায়ক’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় পা রাখেন অধরা। এছাড়া গত বছর অপূর্ব-রানা পরিচালিত ‘উন্মাদ’ সিনেমার বেশ কিছু অংশের কাজ শেষ করেন তিনি।
এবার একই নির্মাতার ‘গিভ অ্যান্ড টেক’ ছবিতে এক ফ্রেমে এলেন তারা দুজন। ছবিটি প্রযোজনা করছে ঢাকা ফিল্মস।