বিশ্বের সবচেয়ে প্রাচীন ও গুরুত্বপূর্ণ সভ্যতার নাম মিসর। দেশটির ঐতিহাসিক স্থান, স্থাপনা, পর্যটন ও ইসলামিক নিদর্শন নিয়ে তৈরি হলো ট্র্যাভেল শো ‘মিসরে মুসাফির’।
রমজান মাসকে লক্ষ করে এটি পরিচালনা করেছেন শাহ মোল্লা লালন। এটি বাংলাভিশনে প্রতিদিন বিকাল ৪টা ৪৫ মিনিটে নিয়মিত প্রচার হচ্ছে। এরইমধ্যে শো’টি পেয়েছে ভালো জনপ্রিয়তা।
অনুষ্ঠানটি নির্মাণ প্রসঙ্গে পরিচালক লালন বলেন, ‘ভ্রমণের মধ্য দিয়ে দর্শকদের সামনে মিসর তথা মুসলমানদের নানা ঐতিহাসিক স্থান ও সংস্কৃতির বিস্তারিত তুলে ধরার চেষ্টা করেছি। অনুষ্ঠান নির্মাণের আগেই তথ্য সংগ্রহ করে মিসরের ঐতিহাসিক স্থানগুলোতে আমরা হাজির হয়েছি। তুলে আনার চেষ্টা করেছি মুসলমানদের ইতিহাস-ঐতিহ্য এবং অতীত। সঙ্গে বর্তমানকেও তুলে ধরছি। এতে আমরা স্থানীয় মানুষদের মন্তব্য নিয়ে সম্পৃক্ত করেছি। যাতে আসল ইতিহাস প্রকাশ পায়।’
মিসর ঘুরে পুরো শো সঞ্চালনা করেছেন মুফতি মুহাম্মদ হেদায়েতুল্লাহ।