এ সময় আরও উপস্থিত ছিলেন ছবিটির প্রযোজক আব্দুল আজিজ, নায়ক-নায়িকা ওম-জলি, অভিনেতা আহমেদ শরীফ, পরিচালক জাকির হোসেন রাজু সহ আরও অনেকে।
বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়া এবং ভারতের এসকে মুভিজের ব্যানারে নির্মিত ‘অঙ্গার’ ছবির চিত্রনাট্য সাজিয়েছেন আবদুল্লাহ জহির বাবু। এতে ওম-জলি জুটি ছাড়াও অভিনয় করেছেন আশীষ বিদ্যার্থী, রজতাভ দত্ত, খরাজ মুখার্জি, অমিত হাসানসহ আরও অনেকে। ছবির সংগীত পরিচালনা করেছেন ইমন সাহা ও আকাশ।
ছবিটি আজ দুই বাংলার দুই শতাধিক প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে।
/জেডএ/এমএম/