রেইনবো ফিল্ম সোসাইটি আয়োজিত ৯ দিনের ১৪তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের শেষ হচ্ছে আজ শুক্রবার। জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে বিকাল ৪টায় সমাপনী আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উৎসবের সমাপ্তি রেখা টানবেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। বিশেষ অতিথি থাকবেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর।
‘বেটার ফিল্ম, বেটার অডিয়েন্স, বেটার সোসাইটি’ এই স্লোগানে ‘রেইনবো চলচ্চিত্র সংসদ’-এর উদ্যোগে গত ১৪ জানুয়ারি থেকে শুরু হয়েছে ‘১৪তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’। এবারের উৎসবে বাংলাদেশসহ বিশ্বের ৬০টি দেশের ১৭০টি চলচ্চিত্র প্রদর্শিত হয়েছে।
রাজধানীর জাতীয় জাদুঘর মিলনায়তন, কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরি মিলনায়তন, আলিয়ঁস ফ্রঁসেস মিলনায়তন ও আমেরিকান ইএমকে সেন্টার মিলনায়তনে উৎসবের চলচ্চিত্রগুলোর প্রদর্শনী হয়। উৎসবের উদ্বোধন হয় ১৪ জানুয়ারি (বৃহস্পতিবার) বিকাল ৪টায় জাতীয় জাদুঘর মিলনায়তনে। উদ্বোধনী চলচ্চিত্র হিসেবে প্রদর্শিত হয় বাংলাদেশের নির্মাতা রুবাইয়াত হোসেনের ‘আন্ডার কনস্ট্রাকশন’।
এই উৎসব আয়োজনের কো-স্পনসর আইএফআইসি ব্যাংক লিমিটেড। আয়োজন সহযোগিতায় ছিল নরওয়েজিয়ান ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল ইন হাগুসান্ড, রিলপোর্ট-জার্মানি, ইএমকে সেন্টার, আলিয়ঁস ফ্রঁসেস ঢাকা ও ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউ ল্যাব)। উৎসবের মিডিয়া পার্টনার স্যাটেলাইট টেলিভিশন ‘চ্যানেল আই’ এবং নিউজ পার্টনার হিসেবে ছিল একাত্তর টিভি।
/এস/এমএম/