করোনায় আক্রান্ত নায়িকা শাবনাজ

নব্বই দশকের অন্যতম নায়িকা শাবনাজ করোনায় আক্রান্ত হয়েছেন।

শনিবার (২২ জানুয়ারি) পরীক্ষা করা হলে তার দেহে ভাইরাসটির সংক্রমণ পাওয়া গেছে বলে জানিয়েছেন চিত্রনায়িকার স্বামী ও চিত্রনায়ক নাঈম।

জানান, আপাতত শাবনাজ বাসাতেই আছেন।

নাঈম বলেন, ‌‘শাবনাজ এখন বাসাতেই সবার থেকে আলাদা আছেন। গতকাল জ্বর ছিল। তখনই পরীক্ষা করে দেখি, কোভিড পজিটিভ এসেছে এবং ডাক্তারের পরামর্শ মেনে চলছে।’

এক ফেসবুক বার্তায় এই চিত্রনায়ক সবাইকে সাবধানতা অবলম্বন ও মাস্ক ব্যবহার করার অনুরোধও করেছেন।

১৯৯১ সালের ৪ অক্টোবর ‘চাঁদনী’ সিনেমায় জুটি হয়ে সবার সামনে আসেন নাঈম-শাবনাজ। এরপর থেকে সিনেমাপ্রেমীদের কাছে জনপ্রিয় হয়ে উঠতে থাকেন তারা। রোমান্টিক জুটি হিসেবে বেশ ক’টি হিট ছবি উপহার দিয়েছেন।

বর্তমানে আছেন সিনেপর্দা থেকে দূরে। বসবাস করছেন টাঙ্গাইলে।