‘দেশ অসহিষ্ণু এমনটা মোটেও বালিনি আমি।’ এমনকী দেশ ছেড়ে যাওয়ার কথাও নাকচ করে দিয়ে বললেন, এদেশে জন্মেছেনে তিনি এবং এদেশেই মরতে চান।
তিনি যা বলতে চেয়েছিলেন তা হল, ভেদাভেদের তাস না খেলার কথা। আমিরের দাবি, আমি প্রধামনমন্ত্রী নরেন্দ্র মোদিকেও এ কথাই বলেছি।
২০১৫-এর নভেম্বর থেকে ২০১৬-এর জানুয়ারী পর্যন্ত এ নিয়ে বেশ বির্তক হয়েছে। তার মন্তব্য নিয়ে নিজের পীঠস্থান বলিউডও দুভাগে ভাগ হয়ে গিয়েছিল। এমনকী তার সহকর্মীদের মধ্যে কেউ কেউ তির্যক ভাষায় সমালোচনা করেছেন। এরমধ্যে এগিয়ে ছিলেন অনুপম খের।
সেসময় আমিরের ভাষ্য ছিল, ‘পরিস্থিতি এমন দাঁড়িয়েছিল যে, কিরণ (স্ত্রী) আমাকে একসময় জিজ্ঞেস করেছিল, আমাদের কি দেশের বাইরে যাওয়া উচিত কিনা।'
/এম/এমএম/