নারী দিবসের আয়োজনে

দুইশ’ নারীর অংশগ্রহণে হচ্ছে একটি গানচিত্র

সুরকার, সংগীত পরিচালক ও গায়ক ইবরার টিপু। নারী দিবস উপলক্ষে একটি বিশেষ গান নিয়ে হাজির হলেন তিনি। শিরোনাম ‘নারী’। 

নারী আমার মা/ নারী আমার বোন/ নারী প্রাণের প্রিয়তমা/ নারী আপনজন- এমন কথার গানটি লিখেছেন আবু সায়েম চৌধুরী।

গানটিতে কণ্ঠ দেয়ার পাশাপাশি এর সুর-সংগীত-কণ্ঠের পাশাপাশি এর ভিডিও নির্মাণও করেছেন ইবরার টিপু নিজেই। ক্যামেরায় ছিলেন প্রকাশ রায়। গান ও ভিডিওটি ওর্ণী রেকর্ডস ও ইবরার টিপুর ফেসবুক পেইজে প্রকাশ হয়েছে।

এ সম্পর্কে ইবরার টিপু বলেন, ‘পৃথিবীর সকল নারীর প্রতি আমার শ্রদ্ধা, ভালোবাসা ও সম্মান জানানোর জন্যই গানটি করা।’

টিপু জানান, এখন গানটির স্টুডিও ভার্সন প্রকাশ হলেও শিগগিরই দুইশ’ নারীর অংশগ্রহণে নতুন একটি ভিডিও নির্মাণের পরিকল্পনা করছেন তিনি।