নাটকের প্রিমিয়ারে ফ্যাশন শো-ক্যাটওয়াক

লাইফ ইন এ ম্রেট্রা’র মঞ্চে নিরব-নাজিয়াএমনটা খুব একটা দেখা যায় না। নাটকের প্রিমিয়ার শোতে ফ্যাশন শো আর ক্যাটওয়াকের জমজমাট আয়োজন। মঞ্চে ছিল গানের সঙ্গে নায়ক-নায়িকার নাচও। আজ বৃহস্পতিবার বিএফডিসির ৮ নম্বর ফ্লোরে অনুষ্ঠিত হলো তারকাবহুল প্রতিদিনের ধারাবাহিক নাটক ‘লাইফ ইন এ মেট্রো’র প্রিমিয়ার শো। আর এ অনুষ্ঠানে নিরব-নাজিরা মৌ এবং তানভীর-নেহা’র স্টেজ পারফর্মেন্স ছাড়াও ছিল র‌্যাম্প মডেল ইমি, হীরা, রুমাসহ অন্যান্যদের ক্যাটওয়াক।

লাইফ ইন এ মেট্রো’র প্রিমিয়ার মঞ্চে ইমির ক্যাটওয়াকপ্রিমিয়ারে জানানো হয়, ১ ফেব্রুয়ারি থেকে এটিএন বাংলায় সম্প্রচার শুরু হচ্ছে প্রতিদিনের ধারাবাহিক নাটক ‘লাইফ ইন এ মেট্রো’। এ উপলক্ষে আয়োজিত ভিন্ন মাত্রার এ প্রিমিয়ার শোতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এটিএন বাংলার চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন নাটকের পরিচালক, নাট্যকার, শিল্পী এবং কলাকুশলীরা।

লাইফ ইন এ মেট্রো’র প্রিমিয়ার মঞ্চে তানভীর-নেহারুদ্র মাহফুজের রচনায় ‘লাইফ ইন এ মেট্রো’ ধারাবাহিকটি পরিচালনা করেছেন বি ইউ শুভ। অভিনয় করেছেন শর্মিলী আহমেদ, দিতি, শহীদুজ্জামান সেলিম, অরুণা বিশ্বাস, অপূর্ব, নীরব, নাজিরা মৌ, নেহা, নাঈম, তানভীর, ইমি, তমালিকা কর্মকার, হীরা, রুমাসহ আরও অনেকে।

নাট্যকার রুদ্র মাহফুজ জানান, ‘নাটকের গল্পে শহুরে জীবনগুলোকে তুলে ধরার চেষ্টা করেছি। এই শহরের প্রেম-প্রতারণা কিংবা সুখ-অভাব, সবটাই থাকবে। আশা করছি নাগরিক দর্শকরা নিজেকে খুঁজে পাবেন নাটকটির বিভিন্ন চরিত্র থেকে।’

লাইফ ইন এ মেট্রো’র প্রিমিয়ার মঞ্চে রুমার ক্যাটওয়াক

প্রসঙ্গত, প্রিমিয়ার শো’র ব্যাকড্রপে (উপরের ছবিতে) নাট্যকারের নাম ‘রুদ্র মাহমুদ’ লিখা হলেও এটি হবে ‘রুদ্র মাহফুজ’। 

/এস/এমএম/