এক মাস সিয়াম সাধনার পর আকাশে চাঁদ ওঠা মানেই উল্লাস। আর সেই আনন্দ দর্শকদের ভাগ করে দিতে দীপ্ত টিভি আয়োজন করেছে বিশেষ অনুষ্ঠানের।
‘দীপ্ত উল্লাস’ নামের এই অনুষ্ঠানটি প্রচার হবে চাঁদরাত ১১টায়।
ওয়াহিদুল ইসলাম শুভ্রর পরিচালনায় পুরো ম্যাগাজিন অনুষ্ঠানে থাকছে ম্যাজিক শো, ফায়ার স্পিনিং, ডুয়েট গান, বিট বক্স, ব্যান্ড মিউজিক, নাচ এবং কৃষকদের নিয়ে বিশেষ খেলা।
অনুষ্ঠানটির উপস্থাপনা করবেন মুনমুন, আবু হেনা রনি ও মানসুরা মুবাশ্বিরা।