আসছে একঝাঁক শাহরুখ

চার বছরের খরা কাটতে যাচ্ছে আগামী বছর। প্রথমেই মুক্তি পাচ্ছে তারকায় ভরপুর ‘পাঠান’। মুক্তির সম্ভাব্য দিন আগামী বছরের ২৫ জানুয়ারি।

তবে সেটা মুক্তি পেতে না পেতেই জানা গেলো কিং খানের নতুন ছবির নাম। সেটাও মুক্তি পাবে ২০২৩ সালে। বানানোর ঘোষণা দিয়েছেন তামিল পরিচালক অ্যাটলি। ছবির নাম ‘জওয়ান’।

৫৬ বছর বয়সী শাহরুখকে কতটা ‘জওয়ান’ হবেন সেটাই দেখার পালা। অবশ্য আশা রাখাই যায়, কারণ বিপরীতে থাকছেন তামিল সেনসেশন নয়নতারা। থাকছেন সানিয়া মালহোত্রা ও সুনিল গ্রোভারও। আর অ্যাটলি মানেই তো অ্যাকশনে ভরপুর। সন্দেহ নেই, এ ছবির জন্যও শাহরুখকে যেতে হবে দারুণ খাটাখাটনির ভেতর। টাইমস অব ইন্ডিয়া ও বলিউড হাঙ্গামার খবরে জানা গেলো, নতুন এ ছবির জন্য বিরতিহীন শিডিউল দিয়ে রেখেছেন শাহরুখ।

আরও জানা গেলো, ‘জওয়ান’এর শুটিং শেষ হতেই শাহরুখ ঝাঁপিয়ে পড়বেন রাজকুমার হিরানির ‘ডানকি’ নিয়ে। এ সিনেমার নাম ঘোষণা নিয়েই আবার হিরানি-শাহরুখ মিলে একটি চমৎকার টিজার ছেড়েছিলেন ইউটিউবে। দেখুন সেই ভিডিও-