মা হলেন পুতুল

প্রথমবার মাতৃত্বের স্বাদ পেলেন সংগীতশিল্পী সাজিয়া সুলতানা পুতুল। সোমবার (২০ জুন) সকাল ৮টায় তার কোলজুড়ে আসে ফুটফুটে এক কন্যাসন্তান। 

কন্যার নাম রেখেছেন হারমনি সৈয়দা গীতলীনা।

মা হওয়ার প্রতিক্রিয়ায় পুতুল বলেন, ‘সোমবার, পৃথিবীর আলো ফুটবার আগেই, টের পেতে থাকলাম গীতলীনার আগমন বার্তা। বুঝলাম অপেক্ষা করতে সে আর রাজি নয় মোটেই! পৃথিবীর আলোয় আসতে তার প্রস্তুতি আমার চেয়ে বেশি! অবশেষে সকাল ৮টা নাগাদ পৃথিবীর আলোয় চোখ মেললো আমার কন্যা।’

২০২১ সালের ১৪ এপ্রিল বিবাহবন্ধনে আবদ্ধ হন পুতুল ও সৈয়দ রেজা আলী। রেজা নিজেও একজন মিউজিশিয়ান।