পারিবারিক সূত্রে জানা গেছে, মা ও মেয়ে দু’জনই সুস্থ আছে।
ফুয়াদের বাবা হওয়ার খবরে ফেসবুকে শুভেচ্ছা জানাচ্ছেন শিল্পী, সহকর্মী ও আত্মীয়-স্বজনরা।
২০০৮ সালের মাঝামাঝি ঢাকায় গানের এক অনুষ্ঠানে মায়ার সঙ্গে পরিচয় হয় ফুয়াদের। এরপর তাদের সম্পর্ক ভালোলাগা থেকে প্রেমে গড়ায়। ২০১১ সালের ১৩ ফেব্রুয়ারি বিয়ে করেন তারা।
এদিকে সন্তানের অপেক্ষায় দীর্ঘদিন ধরে আমেরিকায় অবস্থান করছিলেন এ দম্পতি। দেশ ছাড়ার আগে বেশ কয়েকজন সংগীতশিল্পীর অ্যালবামরে কাজ করে গেছেন ফুয়াদ। এরমধ্যে আগামী বৈশাখে মুক্তি পাবে মালার নতুন একক অ্যালবাম।
/এম/