ঈদে গান নিয়ে টিভিতে যত আয়োজন

ঈদুল আজহা উপলক্ষে নানা আয়োজনের পসরা সাজিয়েছে টিভি চ্যানেলগুলো। সিনেমা, নাটক, ম্যাগাজিন অনুষ্ঠানের পাশাপাশি গান নিয়েও রয়েছে আকর্ষণীয় অনুষ্ঠান। যেগুলোতে পারফর্ম করবেন দেশের একাধিক প্রজন্মের জনপ্রিয় কণ্ঠশিল্পীরা। ঈদ উৎসবে গান নিয়ে টিভি আয়োজনগুলোর খবর রইলো এখানে…

ঈদের দিন (বৃহস্পতিবার)

বিটিভি: বিকাল ৪টা ৩০ মিনিটে ‘গান চিরদিন’; সন্ধ্যা ৭টায় ফোক সম্রাজ্ঞী মমতাজের একক সঙ্গীতানুষ্ঠান, উপস্থাপনায় ফেরদৌস বাপ্পী; রাত ৯টা ৩০ মিনিটে ছায়াছন্দ-পর্ব ১।

এটিএন বাংলা: রাত সাড়ে ১০টায় ড. মাহফুজুর রহমানের একক সংগীতানুষ্ঠান ‘তুমি আমার অন্তরে’।

চ্যানেল আই: বিকাল ৫টা ৪০ মিনিটে রেজওয়ানা চৌধুরী বন্যার একক সংগীতানুষ্ঠান ‘নব প্রভাতের তারা’।

এনটিভি: বিকাল ৫টা ১০ মিনিট ও রাত ১২টায় সংগীতানুষ্ঠান ‘আমাদের গান’; এতে গাইবেন হৈমন্তী, লায়লা, রাজীব, শফি মণ্ডল, ঝিলিক, সাগর বাউল প্রমুখ। উপস্থাপনায় শান্তা জাহান।

আরটিভি: বিকাল ৫টায় লোকসংগীতের ফিউশনধর্মী অনুষ্ঠান ‘ফোক স্টেশন’। গাইবেন লায়লা, অংকন ও শফি মণ্ডল; রাত ১১টা ৫৫ মিনিটে লাইভ স্টুডিও কনসার্ট।

বৈশাখী টিভি: সকাল ১১টায় গানে গানে ঈদ আনন্দ, অংশগ্রহণে ডলি সায়ন্তনী; দুপুর ১টায় শুধু সিনেমার গান; দুপুর ১টা ৩০ মিনিটে নাটকের গান।

চ্যানেল নাইন: বিকেল ৫টায় সিনে টিউন, উপস্থাপনায় অর্চি রহমান; রাত ১১টা ৩০ মিনিটে সুর সাগরের নাইয়া।

দীপ্ত টিভি: দুপুর ১২টা ১০ মিনিটে আমাদের ছবি আমাদের গান।  

বিটিভির বিশেষ ব্যান্ড শো ‘মিউজিক্যাল এক্সপ্রেস’ঈদের দ্বিতীয় দিন (শুক্রবার)

বিটিভি: সকাল ১১টায় মণিহার- হারানো দিনের গান; বিকাল ৪টা ৪৫ মিনিটে শেকড়ের গান; সন্ধ্যা ৭টায় ব্যান্ড শো মিউজিক্যাল এক্সপ্রেস; রাত ৯টা ৩০ মিনিটে ছায়াছন্দ—পর্ব ২; রাত ১০টা ২০ মিনিটে সরাসরি সংগীতানুষ্ঠান, গাইবেন সানিয়া সুলতানা লিজা।

এনটিভি: বিকাল ৫টা ১০ মিনিট ও রাত ১২টায় আমাদের গান, উপস্থাপনায় শান্তা জাহান।

আরটিভি: বিকাল ৫টায় ফোক স্টেশন, গাইবেন বীথি চৌধুরী; রাত ১১টা ৫৫ মিনিটে লাইভ স্টুডিও কনসার্ট।

বৈশাখী টিভি: সকাল ৮ট ১৫ মিনিটে বৈশাখীর সকালের গান, শিল্পী অলোক সেন; সকাল ১১টায় গানে গানে ঈদ আনন্দ, গাইবেন কামরুজ্জামান রাব্বি ও দিপা।

চ্যানেল নাইন: বিকাল ৫টায় সিনে টিউন; রাত ১১টা ৩০ মিনিটে সুর সাগরের নাইয়া।

দীপ্ত টিভি: দুপুর ১২টা ১০ মিনিটে আমাদের ছবি আমাদের গান।

ফোক স্টেশনে অংকন ও বাউল শফি মণ্ডলঈদের তৃতীয় দিন (শনিবার)

বিটিভি: সকাল ১০টা ৩৫ মিনিটে সংগীতানুষ্ঠান ‘রঙের বাজার’; সকাল ১১টা ২৫ মিনিটে সংগীতানুষ্ঠান ‘ভালো যদি বাসো সখি’; সন্ধ্যা ৭টায় ব্যান্ড শো মিউজিক্যাল এক্সপ্রেস—পর্ব ২; রাত ৯টা ৩০ মিনিটে ছায়াছন্দ—পর্ব ৩; রাত ১০টা ২০ মিনিটে সরাসরি সংগীতানুষ্ঠান, গাইবেন ফরিদা পারভীন, সন্দীপন দাস ও ইলমা বখতিয়ার।

এটিএন বাংলা: রাত ১০টা ৩০ মিনিটে সামিয়া জাহানের একক সংগীতানুষ্ঠান।

এনটিভি: বিকাল ৫টা ১০ মিনিট ও রাত ১২টায় আমাদের গান।

আরটিভি: বিকাল ৫টায় ফোক স্টেশন, শিল্পী লায়লা ও অংকন; রাত ১১টা ৫৫ মিনিটে লাইভ স্টুডিও কনসার্ট।

বৈশাখী টিভি: সকাল ৮টা ১৫ মিনিটে বৈশাখীর সকালের গান, শিল্পী হৈমন্তী রক্ষিত; সকাল ১১টায় গানে গানে ঈদ আনন্দ, অংশগ্রহণে কর্ণিয়া ও তার দল; দুপুর ১টায় শুধু সিনেমার গান।

চ্যানেল নাইন: বিকাল ৫টায় সিনে টিউন; রাত ১১টা ৩০ মিনিটে সুর সাগরের নাইয়া।

দীপ্ত টিভি: দুপুর ১২টা ১০ মিনিটে আমাদের ছবি আমাদের গান।