মুক্তির পর যা বললেন সঞ্জয়


পুলিশের মাঝে সঞ্জয়অবশেষে মুক্তি পেলেন মুন্নাভাই। পাঁচ বছরের কারাদণ্ডে দণ্ডিত হলেও ৪২ মাস কারাবাস করে বৃহস্পতিবার মুক্ত বাতাসে নিঃশ্বাস ফেললেন বলিউড তারকা সঞ্জয় দত্ত।
পুনের ইয়ারওয়াদা কারাগার থেকে মুক্তি পেয়ে পুনে বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সঞ্জয়। তিনি বলেন, ‘মুক্ত বাতাসে হাঁটার পথটি মোটেও সহজ ছিল না, বন্ধুরা।’
এ সময় ভক্তদের সমর্থন ও ভালবাসারও দায় স্বীকার করেন খলনায়কখ্যাত এই তারকা। তিনি বলেন, ‘ভক্তদের সমর্থনের কারণেই আজ আমি এখানে।’
নার্গিস-সুনীলপুত্র সঞ্জয়ের মুক্তি বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রিতে বয়ে এনেছে এক ঝলক আনন্দের হাওয়া। জানা গেছে, তিনি এখন মুম্বাই পৌঁছেছেন। সঙ্গে আছে তার স্ত্রী মান্যতা।
সবার প্রিয় সঞ্জুর মুক্তিতে প্রতিক্রিয়া জানিয়েছেন সহকর্মী অভিনেতা অভিনেত্রী থেকে শুরু করে প্রযোজক পরিচালকরা।
প্রযোজক মুকেশ ভাট বলেন, ‘খবরটা পেয়ে ভীষণ আনন্দিত হয়েছি। সঞ্জয় তার সাজার মেয়াদ শেষ করেছে, মুক্ত হয়েছে, সে এখন নিষ্কলঙ্ক। সবচেয়ে ভালো লেগেছে এজন্য যে, ভালো ব্যবহারের জন্য একটু আগেই মুক্তি পেল সঞ্জু। এখন সে আবার স্বাভাবিক জীবনযাপন করতে পারবে।’
প্রিয় মানুষদের সান্নিধ্যে
প্রসঙ্গত,  ১৯৯৩ সালের ১২ মার্চ পরপর ১৩টি বিস্ফোরণে কেঁপে ওঠে ভারতের বাণিজ্যনগরী মুম্বাই৷ সে বছর ১৯ এপ্রিল বেআইনিভাবে নাইন এমএম পিস্তল ও একে-ফিফটি সিক্স রাইফেল রাখার অপরাধে টাডা আইনে গ্রেফতার হন বলিউড অভিনেতা সঞ্জয় দত্ত৷
এরপর ২০০৬-এ সঞ্জয় দত্তকে ৬ বছরের কারাদণ্ডের নির্দেশ দেয় টাডা আদালত৷ ২০০৭ সালে সুপ্রিম কোর্টের নির্দেশে জামিনে মুক্তি পান। কিন্তু ২০১৩ সালে সঞ্জয় দত্তর কারাদণ্ডের মেয়াদ ৬ বছর থেকে কমিয়ে ৫ বছর করে সুপ্রিম কোর্ট৷ ওই বছরেরই ১০ মে সাজা পুনর্বিবেচনার আবেদন খারিজ করে সঞ্জয় দত্তকে আত্মসমর্পণের নির্দেশ দেয় সর্বোচ্চ আদালত। এরই প্রেক্ষিতে ২০১৩-র ১৬ মে টাডা কোর্টে আত্মসমর্পণ করেন সঞ্জয়।মুক্ত সঞ্জয়


সূত্র- দ্য টাইমস অব ইন্ডিয়া, জিনিউজ, দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস

/ইউআর/এম/