আইডিয়াটা নতুন এবং মজারও। কারণ, কনসার্ট মানে তো শিল্পীদের গান পরিবেশনা। একই আদল, কিন্তু এবার বদল হলো পারফর্মার। গানের বদলে মঞ্চে পরিবেশিত হলো কবিদের কণ্ঠে কবিতা।
গত ১৯ আগস্ট শনিবার ঢাকার বিশ্ব সাহিত্য কেন্দ্রে অনুষ্ঠিত হলো ‘কবিতা কনসার্ট’-এর দ্বিতীয় আয়োজন। আয়োজন করেছে আজব প্রকাশ। এই আয়োজনে তিনটি পর্ব ছিল। প্রথম পর্বে ভালোবাসার কবিতা, দ্বিতীয় পর্বে কবিকণ্ঠে কবিতা ও শেষ পর্বে উন্মুক্ত পরিবেশনা।
আজব প্রকাশ থেকে প্রকাশিত কবিতার বইয়ের ৯ জন কবির কবিতা নিয়ে অনুষ্ঠিত হয় এই কবিতা কনসার্ট। কবিরা হলেন তানবীর সাজিব, মাহবুব জামিল পুলক, ফারহান আবিদ, সাকী আহমদ, সুমী নূর, শানারেই দেবী শানু, ফাহিম হাসান, মাহমুদ হোসাইন ও ইথার আখতারুজ্জামান। এছাড়াও কবিতা পড়েন প্রখ্যাত আবৃত্তিশিল্পী শারমিন নাহার লাকী, আশরাফুল হাসান বাবু ও মাহনুর জাবীন।
আয়োজক জানান, প্রতি বছরই এমন একাধিক কনসার্ট আরও বড় পরিসরে করার পরিকল্পনা রয়েছে তাদের।
প্রসঙ্গত, কবিতা কনসার্টের প্রথম আসর হয়েছিলো গত বছর ২৬ আগস্ট শাহবাগের পাঠক সমাবেশ কেন্দ্রে।