ইয়াশ-তটিনীর ‘অগ্নিগিরি’

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের প্রয়াণ দিবস রবিবার (২৭ আগস্ট)। দিনটিকে ঘিরে দেশের প্রায় সবগুলো চ্যানেলেই থাকছে বিশেষ আয়োজন।

এ উপলক্ষে ২৭ আগস্ট রাত ১০টা ৩০ মিনিটে মাছরাঙা টেলিভিশনে প্রচার হবে বিশেষ টেলিছবি ‘অগ্নিগিরি’। যার অন্যতম চরিত্রে অভিনয় করেছেন সময়ের বেশ আলোচিত টিভি মুখ তটিনী। তার বিপরীতে আছেন ‘স্বপ্নজাল’ নায়ক ইয়াশ রোহান। সঙ্গে আরও আছেন মাসুম বাশার। 

নজরুলের গল্প অবলম্বনে নাটকটির চিত্রনাট্য তৈরি করেছেন মনি হায়দার। পরিচালনা করেছেন হাসান রেজাউল। 

নির্মাতা জানান, তিনি চেষ্টা করেছেন কবির গল্পটির আবেগ সঠিকভাবে পর্দায় তুলে ধরতে। এ ক্ষেত্রে দারুণ সহযোগিতা পেয়েছেন ইয়াশ-তটিনী জুটির কাছ থেকে।আরেকটি দৃশ্যে তটিনী ও ইয়াশ