সমালোচনা গায়ে মাখছেন না দীপিকা!

সম্প্রতি ‘কফি উইথ করণ’ অনুষ্ঠানে হাজির হয়েছেন বলিউড তারকা দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং। বাস্তব জীবনে তারা স্বামী-স্ত্রী। ফলে কাজের পাশাপাশি অনুষ্ঠানে তাদের ব্যক্তিজীবনের অনেক কিছুই উঠে এসেছে।

কিন্তু বিপত্তি হয়েছে দীপিকার একটি মন্তব্যে। তিনি জানান, রণবীর কাপুরের সঙ্গে ব্রেকআপের পরই রণবীর সিং তার জীবনে আসে। কিন্তু ওই সময়ে তিনি সিং ছাড়া আরও কয়েকজনের সঙ্গে ডেট করেছেন। যদিও মনের দিক থেকে রণবীর সিংয়ের সঙ্গে তিনি প্রতিশ্রুতিবদ্ধ ছিলেন বলে মন্তব্য করেন অভিনেত্রী।

এটা নিয়েই সোশ্যাল মিডিয়ায় চলছে সমালোচনার ঝড়। অনেকেই বলছেন, রণবীর সিংকে হাতে রেখে বেটার অপশন খুঁজেছিলেন দীপিকা। যেটা সম্পর্কের প্রতি তার চরম অসততার প্রমাণ দেয়।

এদিকে নেট দুনিয়ায় ট্রল-নিন্দার বন্যা বয়ে গেলেও ফুরফুরে মেজাজে রয়েছেন দীপিকা। সমালোচনা যেন গায়েই মাখছেন না তিনি। রবিবার (২৯ অক্টোবর) ইনস্টাগ্রামে একটি রিল পোস্ট করেছেন তিনি। যেখানে সম্প্রতি ভাইরাল হওয়া একটি কথায় ঠোঁট মিলিয়েছেন ‘পিকু’ তারকা। কথাটি এমন, ‘সো বিউটিফুল, সো এলিগেন্ট, জাস্ট লুকিং লাইক আ ওয়াও।’

‘কফি উইথ করণ’ সেটে রণবীর ও দীপিকাদীপিকার ওই পোস্টে বরাবরের মতো হাজিরা দিয়েছেন রণবীর সিংও। মন্তব্যের ঘরে হাসির উচ্ছ্বাসে ভরিয়ে দিয়েছেন তিনি।

এদিকে ট্রেন্ডের সঙ্গে তাল মিলিয়ে অনুসারীদের বিপুল সাড়াও পাচ্ছেন দীপিকা। তার ওই পোস্টে মাত্র ১৫ ঘণ্টায় প্রায় সাড়ে ২৪ লাখ রিঅ্যাকশন জমা হয়েছে। আর মন্তব্যের সংখ্যা ছাড়িয়েছে ২৬ হাজার। 

প্রসঙ্গত, ২০১৮ সালে রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন বিয়ে করেছেন। তবে করণ জোহরের অনুষ্ঠানে অভিনেতা জানান, তিনি ২০১৫ সালেই দীপিকাকে প্রেমের প্রস্তাব দিয়েছিলেন। মালদ্বীপের একটি ছোট্ট দ্বীপে সমুদ্রের সামনে দাঁড়িয়ে মূল্যবান হীরার আংটি দিয়ে প্রপোজ করেন রণবীর সিং। এরপর সেটা বিয়েতে গড়ায় তিন বছর পর।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by दीपिका पादुकोण (@deepikapadukone)

সূত্র: হিন্দুস্তান টাইমস