কান চলচ্চিত্র উৎসবের ৭৭তম আসরে সেরা অভিনেত্রী হয়েছেন একসঙ্গে তিন জন। তারা হলেন সেলেনা গোমেজ, আদ্রিয়ানা পাজ ও কার্লা সোফিয়া গাসকোন। ফ্রান্সের জ্যাক অদিয়াঁর পরিচালিত ‘এমিলিয়া পেরেস’ চলচ্চিত্রের সুবাদে এই স্বীকৃতি পেলেন তারা।
শনিবার (২৫ মে) স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে শুরু হওয়া উৎসবের সমাপনী আয়োজনে সেরা চিত্রনাট্যের পুরস্কার বিতরণ করেন জাপানি অভিনেতা কোজি ইয়াকুশো। পালে দে ফেস্টিভ্যাল ভবনের গ্র্যান্ড থিয়েটার লুমিয়েরে চলছে এই আয়োজন।