ঈদে পূজার নতুন নাচ

তুরঙ্গমী রেপার্টরি ড্যান্স থিয়েটার মানেই একটু আলাদা কিছু। আর সেটি যদি হয় ঈদের জন্য, তবে তো বাড়তি কিছুর সম্ভাবনা তৈরি হয়।

থিয়েটার প্রধান পূজা সেনগুপ্ত জানান, বিশেষ নৃত্যানুষ্ঠান হিসেবে ঈদের দিন বিকাল ৫টায় তুরঙ্গমী’র নতুন প্রযোজনা ‘ধরা তরু কাব্য’ প্রচার হবে বিটিভিতে। 

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ‘বৃক্ষবন্দনা’ কবিতা অবলম্বনে এই পরিবেশনাটির ভাবনা, নকশা, নৃত্য ও নির্দেশনা দিয়েছেন পূজা সেনগুপ্ত। পরিবেশনায় থাকছেন পূজাসহ তুরঙ্গমী রেপার্টরি ড্যান্স থিয়েটার সদস্যরা। 

২০১৪ সালে প্রতিষ্ঠালগ্ন থেকেই বাংলাদেশের নাচের নিজস্ব ধারা নির্মাণ ও নাচে পেশাদারিত্ব অর্জনের লক্ষ্যে কাজ করে যাচ্ছে তুরঙ্গমী।