দুবাই কোর্টে বিয়ে, হানিমুনের বদলে ওমরাহ পালন

ফের বিয়ে বন্ধনে আবদ্ধ হলেন জনপ্রিয় মডেল সুজানা। তবে এবারের বিয়েটি বেশ ব্যতিক্রম। তেমন কোনও আনুষ্ঠানিকতা ছাড়াই বিয়ে করেছেন দুবাই কোর্টে। ২২ আগস্ট সৈয়দ হক নামের দুবাই প্রবাসীর সঙ্গে বিয়ে বন্ধনে আবদ্ধ হন তিনি। স্বামী ব্যবসায়ী।

সুজানা জানান, প্রেম করে নয়, এটি পারিবারিক বিয়ে। তবে তাদের পরিচয় সাত বছর ধরে। মূলত, ইসলাম ধর্মের প্রতি অনুরাগী হয়ে ঠিক ৭ বছর আগেই দেশ ও মিডিয়া ছেড়ে প্রবাসী হন সুজানা। এরপর থেকে মিডিয়ার কারও সঙ্গে যোগাযোগ রাখেননি তিনি।

দুবাইয়ের নাগরিকত্ব পাওয়ায় সেখানে স্থায়ীভাবে বসবাস শুরু করেছেন বেশ ক’বছর। এবার সেখানেই শুরু করলেন সংসার জীবনের নতুন অধ্যায়।

সোমবার (২৮ অক্টোবর) সুজানা গণমাধ্যমকে বিয়ের বিষয়টি নিশ্চিত করেন।

সৈয়দ হক ও সুজানা জাফরসুজানা বলেন, ‘আগস্টে যখন আমাদের বিয়ে হয়, তখন বাংলাদেশে রাজনৈতিক পরিস্থিতি বাজে ছিল। তখন এই বিষয়টি জানানোর মতো অবস্থা ছিল না।’

বিয়ের আনুষ্ঠানিকতা না করে দুবাই কোর্টে যাওয়া প্রসঙ্গে এই মডেল বলেন, ‘ইসলামে ঢাকঢোল পিটিয়ে বিয়ে করার কথা কোথাও উল্লেখ নেই। একেবারে ধর্মীয় বিধান অনুযায়ী বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। বিয়েটা যেহেতু পারিবারিক ব্যাপার। আমাদের দুই পরিবার বিষয়টি অবগত।’

এখানেই শেষ নয়। বিয়ের পর হানিমুন না করে সুজানা বেছে নেন পবিত্র ওমরাহ হজ।

সুজানা জানান, তার ইচ্ছে ছিল হানিমুনে না গিয়ে স্বামীর সঙ্গে হজ পালন করবেন। সেই ইচ্ছেও পূরণ করেছেন সম্প্রতি। তিনি বলেন, ‘বিয়ের দুদিন পর আমরা দুজনে ওমরাহ পালন করেছি। আল্লাহ আমাকে যে পথে রেখেছেন আমি বাকিটা জীবন এভাবে পার করতে চাই।’ওমরাহ পালনে সৈয়দ হক ও সুজানা জাফরবলা ভালো, ২০০৬ সালে ঢাকার একটি বায়িং হাউজের কর্মকর্তা ফয়সাল আহমেদকে প্রথম বিয়ে করেন সুজানা। এরপর ২০১৪ সালে বিয়ে বন্ধনে আবদ্ধ হয়েছিলেন সংগীতশিল্পী হৃদয় খানের সঙ্গে।