ভারতের এক গণ্ডগ্রাম থেকে বলিউড স্টার হয়ে ওঠার গল্প রয়েছে অনেক তারকারই। তবে এদের মধ্যে সম্ভবত সবচেয়ে কঠিন সংগ্রামের গল্পটি বলিউডের সাম্প্রতিক আলোচিত অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকির। সে কারণেই তিনি সিদ্ধান্ত নিয়েছেন, প্রকাশ করবেন তার ফেলে আসা কঠিন সময়ের স্মৃতিকথা।
তিনি আরও জানান, বইটি লিখছেন একজন প্রাক্তন সাংবাদিক। আগামী বছরের মধ্যেই এটি বাজারে আসছে বলেও জানান নওয়াজউদ্দিন।
প্রসঙ্গত, নওয়াজউদ্দিন সিদ্দিকি ‘কাহানি’, ‘বজরঙ্গি ভাইজান’, ‘গ্যাংস অব ওয়াসিপুর’, ‘মাঝি’ ইত্যাদি ছবিতে অভিনয় করে প্রশংসিত হয়েছেন। তবে বলিউডে তার পদার্পণ আরও অনেক আগে। ছোট ছোট চরিত্রে অভিনয় করে করে কঠিন সংগ্রামের মধ্য দিয়েই আজকের অবস্থানে পৌঁছেছেন এই গুণী অভিনেতা।
সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস
/ইউআর/এমএম/