বিয়েবাড়ি সাজাতে গিয়ে দুই ইন্টেরিয়র ডিজাইনারের প্রেমে পড়ার গল্প এটি। যাতে প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন মুশফিক আর ফারহান ও সাদিয়া আয়মান। এই দুজনকে নিয়ে ঈদের বিশেষ নাটক নির্মাণ করেছেন তৌফিকুল ইসলাম।
সিএমভি’র ব্যানারে নির্মিত ‘মন মানে না’ নামের এই বিশেষ নাটকটির চিত্রনাট্য লিখেছেন মেজবাহ উদ্দীন সুমন।
তিরি পরে খোঁজ নিয়ে জানতে পারে, মামুন-দীপা নামের হবু দম্পতি যৌথভাবে এই আয়োজন করছে। তাই ইন্টেরিয়রের জন্যেও দুজন দুটি প্রতিষ্ঠানকে দায়িত্ব দিয়েছে। যেন এখানেও খরচ ভাগাভাগি হয়! কিন্তু খরচ ভাগাভাগির চেয়ে বড় জটিলতা হয়ে দাঁড়ালো, তিতির ও সাদমানের বিরোধের জেরে কাজটাই না শেষ পর্যন্ত ভেস্তে যায়!
‘মন মানে না’র প্রযোজক ও পরিবেশক এসকে সাহেদ আলী পাপ্পু জানান, এই নাটকটি ছাড়াও এই ঈদে এক ডজন বিশেষ নাটকের ডালা সাজানো হচ্ছে সিএমভি’র ব্যানারে। যা চাঁদরাত থেকে ধারাবাহিকভাবে উন্মুক্ত হবে প্রতিষ্ঠানটির ইউটিউব চ্যানেলে।