জুলাই আন্দোলনের এক বছর পূর্তিতে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) প্রচার হবে কয়েকটি বিশেষ অনুষ্ঠান।
এর মধ্যে থাকছে, ৫ আগস্ট জাতীয় সংসদ ভবনের সামনে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠান সরাসরি সম্প্রচার। দিনব্যাপী এ আয়োজনের সম্প্রচার শুরু হবে সকাল ১১টা থেকে। সন্ধ্যায় সংসদ ভবনের সামনে থেকে সম্প্রচার হবে জুলাই শহীদদের স্মরণে ড্রোন শো-এর শৈল্পিক উপস্থাপন।
এদিন রাত ৯টায় মামুন মাহমুদের প্রযোজনায় প্রচার হবে জুলাই গণঅভ্যুত্থানের ওপর বিশেষ আলোচনা অনুষ্ঠান। ফারুক ওয়াসিফের উপস্থাপনায় এ অনুষ্ঠানে আলোচনায় অংশ নেবেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলম।
রাত ১০টায় থাকছে আবদুল্লাহ আল মামুনের প্রযোজনায় নাটক ‘রাহুগ্রাস’।