‘মিস অ্যান্ড মিসেস এলিগ্যান্স বাংলাদেশ ২০২৫’ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছেন ঢাকার মেয়ে আলফী আলমগীর আকসা। সম্প্রতি রাজধানীর একটি হোটেলে এ আয়োজনের গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হয়। আগামী নভেম্বরে ফিলিপাইনের ম্যানিলাতে অনুষ্ঠিতব্য ‘ওম্যান অব দ্য ওয়ার্ল্ড’র চূড়ান্ত প্রতিযোগিতায় বাংলাদেশের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন তিনি।
১৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত এ আয়োজনে গ্র্যান্ড গালা প্রোগ্রামে উইনার, রানার্সআপ এবং ব্র্যান্ড অ্যাম্বাসেডরদের বিশেষ সম্মাননা দেওয়া হয়। বিশেষ জমকালো এ আয়োজনে উপস্থিত ছিলেন চিত্রনায়িকা অপু বিশ্বাস, রুনা খান, কুসুম শিকদার, চলচ্চিত্র পরিচালক সাকিব সনেট, এলিগ্যান্সের ব্যবস্থাপনা পরিচালক মলি আক্তার ও সিইও ইকবাল হোসেন।
আয়োজনে চ্যাম্পিয়ন হয়েছেন আলফী আলমগীর আকসা, প্রথম রানার্সআপ হয়েছেন আদ্রিজা আফরিন সিনথিয়া ও দ্বিতীয় রানার্সআপ হয়েছেন তানজিনা নিলয়। ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছেন তমা রশিদ ও তানিশা আক্তার শিলা।
বিচারক প্যানেলে ছিলেন মো. ইকবাল হোসেন (সিইও মিস অ্যান্ড মিসেস এলিগেন্স), মলি আক্তার, ব্যবস্থাপনা পরিচালক মিস অ্যান্ড মিসেস এলিগেন্স, জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আবদুল আজিজ, অপু বিশ্বাস, ইভান শাহরিয়ার সোহাগ, রয়া চৌধুরী প্রমুখ।
বলা দরকার, আলফী আলমগীর আকসা এরই মধ্যে আরশ খানের বিপরীতে একটি নাটকে অভিনয় করেছেন, যা শিগগিরই প্রচারে আসবে।