আমি কোটার অভিনেত্রী না: রুনা খান

কোটা নাকি মেধার জয়, রাজনীতির বাইরে শোবিজেও এই প্রশ্নটা বেশ পুরনো। যদিও এর সঠিক উত্তর সচরাচর মেলে না। অনেকে সাহস করে প্রসঙ্গটি নিয়ে কথাও বলে না।

এবার বললেন সাহসটি দেখালেন রুনা খান। যেমনটা এরমধ্যে তিনি সাহস দেখিয়েছেন ফিটনেস ও পোশাকেও।রুনা খানসৈকত সালাহউদ্দিনের সঞ্চালনায় সেলিব্রিটি পডকাস্ট শো ‘স্টার ডায়েরি’তে হাজির হয়ে এ প্রসঙ্গে বিস্তারিত বলেছেন এই অভিনেত্রী। তার ভাষায়, ‘নাটকের অভিনেত্রীদের মধ্যে গত ২০ বছরে যারা প্রতিষ্ঠিত হয়েছেন, তারা পরিচালকের স্ত্রী অথবা প্রেমিকা কোটায় প্রতিষ্ঠা পেয়েছেন। আমি কোটার অভিনেত্রী না।’রুনা খানসঞ্চালক জানিয়েছেন, রুনা খান কোটা নাকি মেধা- এই প্রসঙ্গে বিস্তারিত কথা বলেছেন বেশ সাহসের সঙ্গে। অভিনেত্রীর পোশাক নিয়ে সমালোচনার প্রসঙ্গও এড়াননি। অকপট বললেন, ‘যাদের কর্মপদ্ধতি অশালীন, তাদের আবার পোশাকের অশালীন-শালীন নিয়ে মন্তব্য করা সাজে না!’আলোচনায় আরও উঠে এসেছে থিয়েটার, সিনেমা, নাটক ও তাকে ঘিরে নানাবিধ বিতর্ক বিষয়ে। জানালেন, শাকিব খানের ভক্তরা নাকি বুঝেন না, আসলে কী নিয়ে গর্ব করা উচিত কী নিয়ে নয়। সালমান শাহের কারণে সিনেমা দেখা বন্ধ হয়ে গিয়েছিলো সে কথাও বলেছেন শোতে।

‘স্টার ডায়েরি’র এই পর্বটি উন্মুক্ত হচ্ছে বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাত দশটায়, আইজ অন স্টুডিও নামের ইউটিউব চ্যানেলে।রুনা খান