ভোট-বিরতির পর বিরল রেকর্ড!

প্রথম পর্ব থেকেই মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত ‘এটা আমাদেরই গল্প’ সিরিয়াল নিয়ে দর্শকদের উন্মাদনা দেখা যাচ্ছে তুঙ্গে! জনপ্রিয় এই সিরিয়ালের ৩০টি পর্ব উন্মুক্ত হয়েছে ইউটিউবে, যা দেখার জন্য দর্শকরা সূচি ধরে হুমড়ি খাচ্ছেন!

৩০তম পর্বটি বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ইউটিউবে মুক্তির কথা থাকলেও নির্বাচনের কারণে তা এক দিন পিছিয়ে দেয়ার ঘোষণা দেন নির্মাতা। সে হিসেবে ভোটের পর দিনই (১৩ ফেব্রুয়ারি) নতুন পর্ব মুক্তি দেয়া হলো। মজার তথ্য, ভোট-বিরতির পর প্রকাশিত পর্বে অন্যরকম এক রেকর্ড সৃষ্টি হলো!নিশ্চিত হওয়া গেছে, শুক্রবার নতুন এই পর্বটি প্রচারের ৩৫ মিনিটের মাথায় মিলিয়ন ভিউ অতিক্রম করেছে। সিনেমাওয়ালা ইউটিউব চ্যানেলে প্রকাশিত পর্বটি এখন পর্যন্ত দ্রুততম কম সময়ে মিলিয়ন ভিউ ছাড়ানোর রেকর্ড সৃষ্টি করলো!

শুরুতে এই নাটকের প্রথম পর্ব তিন ঘণ্টায় মিলিয়ন হয়েছিল, এরপর ৬৯ মিনিট এবং পরবর্তীতে ৫৭ মিনিটেও মিলিয়ন ভিউ ছাড়িয়ে বিরল রেকর্ড গড়ে নাটকের বিভিন্ন পর্ব। এবার মাত্র ৩৫ মিনিটে রিয়েল টাইমে মিলিয়ন ভিউ অতিক্রম করেছে ৩০তম পর্বটি! সেই সঙ্গে প্রতিটি পর্বের গড় ভিউ কোটির ওপরে।সিরিজের চার প্রধান চরিত্রবলা ভালো, এটিই এখনও পর্যন্ত বাংলাদেশের নাটকে সবচেয়ে কম সময়ে মিলিয়ন ভিউ অতিক্রমের বিরল রেকর্ড!

এমন অর্জন প্রসঙ্গে নাটকটির নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজ বলেন, ‘এই পর্বটি প্রকাশের পর আরও বেশি করে অনুভব করলাম, দর্শকরা কতোটা আগ্রহ নিয়ে অপেক্ষায় থাকেন পর্বগুলোর জন্য। আমি নিশ্চিত অর্ধেকের বেশি দর্শক বৃহস্পতিবার থেকেই অপেক্ষায় ছিলেন, কখন নতুন পর্বটি প্রকাশ করবো। তারই প্রতিচ্ছবি পেলাম শুক্রবার এটি প্রকাশের পর। চোখের পলকে দেখলাম মিলিয়ন পার! আমি সত্যিই কৃতজ্ঞ আমাদের দর্শকদের প্রতি।’

সিরিয়ালটির গুরুত্বপূর্ণ সব চরিত্রে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ, কেয়া পায়েল, খায়রুল বাসার, সুনেরাহ বিনতে কামাল, ইন্তেখাব দিনার, দীপা খন্দকার, মনিরা আক্তার মিঠু, নাদের চৌধুরী, শিল্পী সরকার অপু, ডিকন নূর, মাহমুদুল ইসলাম মিঠু প্রমুখ।শুটিংয়ে নির্মাতা রাজ (বামে) ও সিনেমাটোগ্রাফার আদিত্য মনির (ডানে)সপ্তাহের মঙ্গলবার ও বুধবার রাত সাড়ে নয়টায় চ্যানেল আই এবং বুধ ও বৃহস্পতিবার দুপুর ১২টায় সিনেমাওয়ালা ইউটিউব চ্যানেলে দেখা যাচ্ছে ‘এটা আমাদেরই গল্প’। শুধুমাত্র জাতীয় নির্বাচনের কারণে বৃহস্পতিবারের পর্বটি শুক্রবার বেলা ৩টায় প্রকাশ হয়েছে।