দক্ষিণী চলচ্চিত্রে কাজের অভিজ্ঞতা নিয়ে খোলামেলা মন্তব্য করেছেন অভিনেত্রী তাপসী পান্নু। সাম্প্রতিক এক পডকাস্টে তিনি জানান, অনেক সময় দক্ষিণী পরিচালকরা অভিনেত্রীদের পর্দায় নির্দিষ্ট শারীরিক বৈশিষ্ট্যকে গুরুত্ব দিতে অস্বস্তিকর নির্দেশ দেন, যা সেটে বিব্রতকর পরিস্থিতি তৈরি করে।
পডকাস্টে সাংবাদিক শুভঙ্কর মিশ্র–এর সঙ্গে আলাপচারিতায় তাপসী খোলামেলা আলাপে জানান, তামিল ও তেলুগু চলচ্চিত্রে কখনও কখনও অভিনেত্রীদের প্যাডেড ব্রা পরতে বলা হয়, যাতে পর্দায় উপস্থিতি আরও জোরালোভাবে ফুটে ওঠে। তবে এই নির্দেশনা অনেক সময় সেটে বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি করে।
আলোচনায় তাপসী আরও বলেন, ‘ভোজপুরি ও দক্ষিণী চলচ্চিত্রে গানচিত্রে নাভিকে কেন্দ্র করে দৃশ্য নির্মাণের প্রবণতা রয়েছে, অন্যদিকে হিন্দি সিনেমায় ভিন্নভাবে শরীরের অন্যান্য অংশকে গুরুত্ব দেওয়া হয়।’ তার মতে, নির্মাতারা দর্শকের ভিজ্যুয়াল আকর্ষণ বাড়ানোর লক্ষ্যেই এমন উপস্থাপনা করেন।
চলচ্চিত্রটিতে আরও অভিনয় করেছেন কানি কুসরুতিসহ একাধিক তারকা। গল্পে দিল্লিতে বসবাসকারী এক বিবাহিত নারীর অপহরণ ও পরবর্তী আইনি লড়াইয়ের ঘটনাপ্রবাহ তুলে ধরা হয়েছে।
তথ্য বলছে, বৈশ্বিক দর্শক তাপসী পান্নুকে বলিউডের নায়িকা ভাবলেও তিনি কিন্তু সমানতালে নিজের ক্যারিয়ার টেনে আনছেন তামিল-তেলুগু ইন্ডাস্ট্রিতেও।