প্রতি ঈদেই বর্ণাঢ্য ‘ইত্যাদি’র পাশাপাশি নন্দিত নির্মাতা হানিফ সংকেত একটি নাটক নির্মাণ করেন। যেখানে থাকে আলাদা গল্পের বৈচিত্র্য আর মজবুত সামাজিক বক্তব্য।
এবারও তার বাইরে যাচ্ছেন না হানিফ। সময়ের জনপ্রিয় অভিনেত্রী হিমিকে নিয়ে তিনি বানিয়েছেন বিশেষ নাটক ‘ভালোবেসে অবশেষে’।
এই নাটকে দেখা যাবে- রানা ও নীলা ছেলেবেলায় একই গ্রামে এক সাথে বড় হয়েছে। তাদের মধ্যে সবসময় মিষ্টি ঝগড়া লেগেই থাকতো। একসময় পড়াশুনার জন্য নীলা চলে যায় বিদেশে। দীর্ঘদিন পর আবার দেশে ফিরে আসে। বাবা-মায়ের সঙ্গে বেড়াতে যায় গ্রামে। হঠাৎ করেই দেখা হয়ে যায় ছোটবেলার খেলার সাথি রানার সঙ্গে। তারপর রানা ও নীলাকে ঘিরে ঘটতে থাকে বিচিত্র সব ঘটনা। এইসব নিয়েই গড়ে উঠেছে ‘ভালোবেসে অবশেষে’ নাটকের কাহিনি।
নাটকটি ঈদের দিন রাত ৮টা ৫০ মিনিটে এটিএন বাংলায় প্রচার হবে।