আগামী ৩০ এপ্রিল বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন তারা। এখানেই থেমে নেই বিষয়টি। তাদের বিয়ের কার্ডও চলে এসেছে অন্তর্জাল দুনিয়ায়। ইন্টারনেটে প্রকাশ হয়েছে এ দুই তারকার কিছু ছবি ও বিয়ের কার্ড।
এদিকে, বিয়ের তারিখ জানিয়ে একটি যৌথ বিবৃতি দিয়েছেন এ যুগল। বিবৃতিতে বলা হয়, ‘অবশেষে সকলের সঙ্গে সুখবরটি ভাগাভাগি করতে পেরে আমরা আনন্দিত। আসছে ৩০ এপ্রিল আমাদের জন্য একটি বড় দিন। এর জন্য পরিবার, বন্ধু-স্বজন, ভক্ত এবং শুভাকাঙ্ক্ষীদের কাছ থেকে পাওয়া অাকুণ্ঠ সমর্থন আর শুভকামনার জন্য আমরা কৃতজ্ঞ। এ বিয়েটি একেবারেই ঘনিষ্ঠমহলের উপস্থিতিতে হবে। এ পর্যন্ত আমাদের গোপনীয়তার প্রতি সম্মান দেখানোর জন্যও আমরা গভীরভাবে কৃতজ্ঞ। আমাদের নতুন পথ চলায় আপনাদের আশির্বাদ আর শুভকামনা অব্যাহত থাকবে বলে আশা করছি।’
এরইমধ্যে ইন্টারনেটে বিপাশা-করণের বিয়ের কার্ডটিও সংক্রামক হয়ে পড়েছে। করণ সিং গ্রোভারের এক ফ্যান পেইজে ছবিটি প্রকাশ করা হয়েছে। সেই কার্ডটিও চমৎকারই বটে!
সূত্র: জি নিউজ
/এফইউিএম/