এবারের বৈশাখের নতুন গানটি হলো ‘বৈশাখ এসেছে’। এ গানটি ছাড়াও এ অনুষ্ঠানে ‘এলোরে বৈশাখ’ শিরোনামে বৈশাখ নিয়ে আরও একটি গান প্রচার হবে। দুটি গানেরই সুর ও সংগীত পরিচালনা করেছেন রাজেশ ঘোষ। উল্লেখ্য ‘এলোরে বৈশাখ’ গানটি ইতোমধ্যে বেশ জনপ্রিয়তা লাভ করেছে।
এ অনুষ্ঠানের অন্যান্য গানগুলো হলো ‘সারি সারি অপেক্ষা’, ‘মন হারিয়ে ফেলেছি’, ‘উৎসবের দিন’ এবং ‘মেঘলা নিমন্ত্রণ’। গানগুলোর ভিডিওচিত্র ধারণ করা হয়েছে বিএফডিসি’র এটিএন বাংলা স্টুডিও এবং বিভিন্ন মনোরম লোকেশনে। অনুষ্ঠানটি প্রচার হবে পহেলা বৈশাখ সন্ধ্যা ৬টা ১৫মিনিটে এটিএন বাংলার পর্দায়।
/এমএম/