‘রুপালী কথন' সিরিজের দ্বিতীয় চলচ্চিত্র হিসেবে বুয়েট অডিটোরিয়ামে ছবিটির প্রদর্শনীর সময় দুপুর ৩টা ও বিকাল ৫টায়। টিকিটের মূল্য ধরা হয়েছে ৫০টাকা।
ঢাকা শহরের প্রেক্ষাপটে মধ্যবিত্ত এক নারীর আত্ম-অনুসন্ধানের কাহিনী ‘আন্ডার কনস্ট্রাকশন’ ছবিটি ঢাকার সিনেমা হলে মুক্তি পায় গত ২২ জানুয়ারি। ছবিটি এরইমধ্যে চলচ্চিত্র ও সাংস্কৃতিক মহলে ব্যাপক প্রশংসিত হয়।
ছবিতে রয়া চরিত্রে অভিনয় করেছেন বলিউডের অভিনেত্রী শাহানা গোস্বামী। আর বলিউডের অভিনেতা রাহুল বোসকে দেখা যাবে নাট্যদলের তত্ত্বাবধায়ক চরিত্রে। এতে শাহানার স্বামীর চরিত্রে অভিনয় করছেন বাংলাদেশের অভিনয়শিল্পী শাহাদাত। অন্য অভিনয়শিল্পীরা হলেন মিতা চৌধুরী, তৌফিকুল ইসলাম ইমন, টোকাই নাট্যদলের রিকিতা নন্দিনী শিমু প্রমুখ।
‘আন্ডার কনস্ট্রাকশন’ ছবিতে গান রয়েছে তিনটি। এর মধ্যে অর্ণবের সংগীতায়োজনে ‘তোমায় গান শোনাব’ ও ‘পৌষ তোদের’ রবীন্দ্রসংগীত দুটি গেয়েছেন শাহানা বাজপেয়ি। পুরো ছবির আবহসংগীত করেছেন অর্ণব।
/এস/এমএম/