অমিতাভকে হাশমির ধন্যবাদ

টুইটার, ফেসবুক আর ই-মেইলের যুগে চিঠি! তাও আবার লিখেছেন বলিউডের জীবন্ত কিংবদন্তি স্বয়ং অমিতাভ বচ্চন! আর লিখেছেন এমরান হাশমির ছেলে আয়ান হাশমিকে।

বিগ বি অমিতাভ ছেলেকে চিঠি লেখায় ধন্যবাদ জানিয়েছেন ৩৭ বছরের অভিনেতা হাশমি। টুইটারে চিঠির একটি ছবিও পোস্ট করেছেন তিনি। তাতে এমরান লিখেছেন, ‘চিঠির জন্য ধন্যবাদ। আয়ান ব্যাটম্যান হওয়ার স্বপ্ন দেখে। আর ব্যাটম্যান আপনার মতো হতে চায়। আপনিই সত্যিকারের সুপারহিরো!’
এরপর অমিতাভও আরেকটি টুইট করেছেন। তাতে এমরান দম্পতির উদ্দেশে তিনি লিখেছেন, ‘ছেলেটি অসাধারণ... ঈশ্বর তাকে আশীর্বাদ করুন এবং সারাজীবন সুস্থ থাকুক...।’
এ তো গেলো সামাজিক যোগাযোগমাধ্যমের কথা। কাজের ক্ষেত্রে শিগগিরই এমরান হাশমিকে দেখা যাবে টনি ডি’সুজা পরিচালিত সিনেমা ‘আজহার’- এ।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া।
/এএ/এমএম/