হলিউড রিপোর্টারের খবরে বলা হয়, দ্য ন্যাশনাল অ্যাসোসিয়েশন অব থিয়েটার ওনার্সদের চলমান কনভেনশন সিনেমাকনে `স্পাইডারম্যান হোমকামিং' নামটি উন্মোচন করা হয়েছে।
এতদিন সুপারম্যান চরিত্রে একাই লড়তেন স্পাইডারম্যান। কিন্তু নতুন এই ছবিতে স্পাইডারম্যান পাচ্ছেন আরও কয়েকজন সুপারহিরো সঙ্গী। ছবিতে ছোট্ট পিটার পার্কার চরিত্রে অভিনেতা টম হল্যান্ডকে দেখা যাবে। ‘ক্যাপ্টেন আমেরিকা সিভিল ওয়ার ইন হলিউড’ ছবির প্রিমিয়ারে যোগ দেওয়ার পর সোজা লাস ভেগাসের উদ্দেশে রওনা করেন ১৯ বছর বয়সী এ অভিনেতা।
এরইমধ্যে ‘স্পাইডার-ম্যান হোমকামিং’ ছবির প্রথম ক্লিপটিও ধারণ করা হয়ে গেছে।
জন ওয়াটস পরিচালিত ছবিটি ২০১৭ সালের ৭ জুলাই যুক্তরাষ্ট্রের থিয়েটারগুলোতে মুক্তি পাওয়ার কথা রয়েছে। সূত্র: জি নিউজ
/এফইউ/এম/