ঢাকায় আসার পর সংবাদ সম্মেলনে হাস্যোজ্জ্বল ইরফান। মুগ্ধ দৃষ্টি ফারুকীর।শুক্রবার বেলা ১২টা ৫০ মিনিটে একটি উড়োজাহাজে চেপে ঢাকা ছেড়েছেন বলিউড অভিনেতা ইরফান খান। এর আগে তিনি শেষ করে গেছেন মোস্তফা সরয়ার ফারুকীর ‘ডুব’ (নো বেড অব রোজেস) ছবির কাজ। ফারুকী জানান, ছবির শ্যুটিং এখনও শেষ হয়নি। তবে ইরফানের অংশ আপাতত শেষ।
ইরফান খানের চলে যাওয়া প্রসঙ্গে ফারুকী বলেন, ‘ধন্যবাদ ইরফান খান- ফর এভরিথিং। ঝড়ের ঘোরে কীভাবে ২৫টা দিন চলে গেল, টেরই পেলাম না। নিশ্চয়ই আবার দেখা হবে আমাদের।’
জানা গেছে, বৃহস্পতিবার রাতে ওই বিদায়ী নৈশভোজে ইরফান খানের জন্য এই চিত্রকর্ম উপহার নিয়ে আসেন সংগীতশিল্পী-চিত্রকর অর্ণব।
এদিকে গত ১৬ মার্চ ইরফান খানের ঢাকায় আগমন বেশ আনুষ্ঠানিকতার মধ্যদিয়ে হলেও তার শ্যুটিংয়ের ২৫ দিন এবং হঠাৎ চলে যাওয়ার বিষয়টি ছিল একেবারেই গোপনীয়তার মধ্য দিয়ে। যার কারণ এখনও স্পষ্ট করেননি পরিচালক।
/এমএম/