সম্প্রতি ছবিটির একটি ট্রেলার প্রকাশ করা হয়েছে। সাদাকালো ভিডিওতে নির্মিত এ ছবিটির কাজ গত বছর ডিসেম্বর থেকে এ বছরের মার্চ পর্যন্ত টানা ৪ মাস হয়েছে। দৃশ্যধারণ চলেছে পাবনার ঈশ্বরদীতে পদ্মা নদী ও হার্ডিঞ্জ ব্রিজের আশেপাশের গ্রামে।
নির্মাতা আশরাফ শিশির বলেন, “তৃতীয় বিশ্বের ছোট্ট দেশে ছোট্ট শহরে আমাদের যে জীবন, তা ভীষণ সাদাকালো। আমরা যে স্বপ্নটুকু দেখি তা কিছুটা রঙিন। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষ মূলত: নিষ্পাপ, শুধুমাত্র পরিস্থিতি- পারিপার্শ্বিকতার কারণে তারা অনেক অন্যায় করতে বাধ্য হয়। সিনেমা বানানোর বিপ্লবের পাশাপাশি এখানে এমন এক নিষ্পাপ মানুষের গল্প রয়েছে, যে জীবনে একটি পিঁপড়াকেও হত্যা করেনি, অথচ ছবির শেষে সে একজন মানুষকে খুন করে ফেলে। আর এ কাজটি সে করে এমন এক নারীর জন্য যাকে সে কোনদিনও দেখেনি।’’
ছবিটিতে অভিনয় করেছেন রাইসুল ইসলাম আসাদ, সুমনা সোমা, স্বাধীন খসরু, ইমরান ইমু, মাসুম আজিজ, কাবেরী রায়চৌধুরী ছাড়াও অভিনয় করেছেন ইয়াসিন, টিটো, সানসি ফারুক, অর্ণব খান, আসমা আক্তার লিজা,দুখু সুমন, জান্নাত সোমা, আব্দুর রহমান রাজীব, তূর্য, মাঈশা, মিমো, সুপ্ত, মিন্টু, মানিক, লিটন, শুভ, অলক, ভাস্কর, আজাদ, সজীব অনেকে। ছবিটি প্রযোজনা করেছে ইমপ্রেস টেলিফিল্ম।
ট্রেলার দেখতে ক্লিক করুন:
/এম/